শিরোনাম
◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত নন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২২ চিকিৎসক-নার্স

শাহীন খন্দকার : [২] কোভিড-১৯ আক্রান্ত নারীর অস্ত্রোপচারকারী ৭ চিকিৎসক এবং নার্স ও আয়াসহ ২২ জনের করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে। তারা কেউই কোভিড-১৯ আক্রান্ত নন বলে নিশ্চিত করেছেন উপপরিচালক ডা. হিমাংশু লাল।

[৩] বুধবার হাসপাতালের গাইনি ওয়ার্ডে করোনা আক্রান্ত নারীর অস্ত্রোপচারকারী চিকিৎসক, নার্স ও আয়াসহ ২২ জনের করোনা পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

[৪] এর আগে রোববার (১২ এপ্রিল) রক্তের নমুনা পরীক্ষায় ওই নারীর করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। ওইদিনই তাকে ডা. শহিদ শামসুদ্দিন হাসপাতাল করোনা ইউনিট আইসোলেশনে স্থানান্তর করা হয়। তথ্য বাংলা নিউজ, এর চারদিন আগে ওসমানী মেডিক্যাল কলেজ হাপসাতালে অস্ত্রোপচারে তার এক নবজাতকের জন্ম হয়। সোমবার (১৩ এপ্রিল) হাসপাতালে গঠিত বোর্ডের সিদ্ধান্ত অনুসারে চিকিৎসক ও নার্সদের করোনা পরীক্ষা করা ছাড়াও হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়।

[৫] এছাড়া নবজাতককে তার নানার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে, সিলেটে করোনার বিশেষায়িত হাসপাতাল ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ওই নারীর অবস্থা এখনো ভাল আছে। আর শিশুটিকে জন্মের পর তার নানা বাড়ির হেফাজতে দেওয়া হয়েছে, এখানে আনা হয়নি।

[৬] করোনা ভাইরাস সংক্রমিত ওই নারী সুনামগঞ্জ সদরের বাসিন্দা। নারায়নগঞ্জ ফেরত তার স্বামীর থেকে তিনি আক্রান্ত হন বলে জানান সংশ্লিষ্টরা। তথ্য জাগো নিউ

  • সর্বশেষ