শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালয়েশিয়ায় শুরু হলো জরিমানার বদলে গ্রেফতার

শেখ সেকেন্দার , মালয়েশিয়া প্রতিনিধি: [২] মালয়েশিয়ায় তৃতীয় মেয়াদে আজ থেকে শুরু হচ্ছে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) লকডাউন।

[৩] মার্চ মাসের ১৮ তারিখ থেকে শুরু হওয়া লকডাউন বাড়িয়ে দ্বিতীয় মেয়াদে ১৪ এপ্রিল পর্যন্ত ঘোষণা করেন সেদেশের প্রধানমন্ত্রী। কিন্তু সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশে করোনা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে তৃতীয় মেয়াদে লকডাউন ঘোষণা করা হয়।

[৪] প্রথম এবং দ্বিতীয় লকডাউনে জরিমানা ও গ্রেফতারের আদেশ থাকলেও আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় মেয়াদের লকডাউনে অবাধ বিচরণ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়ে শুরু হয়েছে।

[৫] আজ (১৫ এপ্রিল) থেকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন অমান্য কারিদের জরিমানার বদলে গ্রেফতার করা হবে বলে ঘোষণা দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

[৬]এদিকে চলমান লকডাউনে প্রবাসী বাংলাদেশীদের মালয়েশিয়ার আইন মেনে চলতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ বলা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়