শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার মধ্যেই বিভিন্ন দেশে ছড়াতে পারে হাম

মৌরী সিদ্দিকা : [২] করোনা মহামারির ফলে বিশ্বের বিভিন্ন দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এ সংক্রান্ত টিকার কার্যক্রম বেশ কয়েকটি দেশে এখন বিলম্বিত হতে চলেছে।

[৩] ইউরোপ জুড়ে এমন অনেক দেশ রয়েছে যেখানে এমএমআর ভ্যাকসিন গ্রহণের পরিমাণ কমে গিয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্য হামমুক্ত অবস্থান হারিয়েছে।

[৪] হাম হচ্ছে ভাইরাসজনিত একটি রোগ। এর কারণে কাশি, ফুসকুড়ি এবং জ্বর দেখা দেয়। সাধারণত আক্রান্ত রোগীর হাঁচি-কাশি থেকে আশপাশের সুস্থ মানুষের শরীরে এটি ছড়িয়ে পড়ে। শিশুরাই হামে বেশি আক্রান্ত হয়। তবে বড়দেরও হাম হতে পারে।

[৫] হামের প্রতিষেধক হিসেবে বড়দের জন্যও এমএমআর ভ্যাকসিন রয়েছে। এ ভ্যাকসিন দেয়া না থাকলে হাম হওয়ার আশঙ্কা থাকতে পারে। হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ।

[৬] বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, যে সব দেশে হামের উপদ্রব নেই, সে সব দেশ করোনা মহামারির কারণে প্রতিষেধক দেয়ার কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে পারে।

[৭] করোনা মহামারির কারণে ইতোমধ্যে এমন ২৪টি দেশ তাদের টিকা কার্যক্রম দেরি করার সিদ্ধান্ত নিয়েছে। এসব দেশ হলো- বাংলাদেশ, ব্রাজিল, বলিভিয়া, কম্বোডিয়া, চাদ, চিলি, কলম্বিয়া, জিবুতি, ডোমিনিকান প্রজাতন্ত্র, কঙ্গো, ইথিওপিয়া, হন্ডুরাস, কাজাখিস্তান, কিরগিজস্তান, লেবানন, মালদ্বীপ, মেক্সিকো, নেপাল, নাইজেরিয়া, প্যারাগুয়ে, সোমালিয়া, দক্ষিণ সুদান, ইউক্রেন এবং উজবেকিস্তান।

[৮] ইউনিসেফ বলছে, ৩৭টি দেশের ১১৭ মিলিয়ন শিশু সময়মতো হামের টিকা দিতে পারেনি। সূত্র : ইত্তেফাক

  • সর্বশেষ