শিরোনাম
◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন ◈ রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাউখালীতে চাল বিতরণের অনিয়মের অভিযোগে ডিলারশিপ বাতিল ও অর্থদন্ড

বিপ্লব বিশ্বাস, পিরোজপুর থেকে: [২]কাউখালীতে চাল বিতরণে অনিয়মের অভিযোগে উপজেলার সদর ইউনিয়নের ডিলার মো. হাফিজুর রহমানের ডিলারশিপ বাতিল ও অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা খাদ্যবান্ধব কমিটি।

[৩] সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলা খাদ্যবন্ধব কর্মসূচির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দন্ডপ্রাপ্ত ডিলার হাফিজুর রহমান উপজেলার সদর ইউনিয়নের মুক্তার কাঠি গ্রামের বাসিন্দা।

[৪] উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মেহেদি হাসান জানান, গত সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বিতরনকৃত ১০টাকা মূল্যে চাল তদারকি করতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ কমিটির সদস্যরা। তখন ২৪টি কার্ডের চাল বিতরণের অনিয়ম ধরা পড়ে।

[৫] এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ২৪ কার্ড জব্দকরে নিয়ে আসেন। তখন ওই সব কার্ডের বিপরীতে গত ২০১৮/১৯ সালের বিতরণকৃত চালের মাস্টার রোল ও তথ্যে গরমিল পাওয়া যায়। পরে তদন্ত করে দেখা যায় ওই ২৪ কার্ডে ১৪১০ কেজি চাল বিতরণে অনিয়ম করা হয়েছে। এ ঘটনায় ওই দিন রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সকলের সম্মতিতে ও বিধি অনুযায়ী চালের দ্বিগুন দাম হিসাবে ১ লাখ ২২হাজার ৬৪২টাকা জরিমানা ও ওই ডিলারের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত করা হয়েছে। একই সাথে পার্শ্ববর্তী ২নং আমড়াঝুড়ি ইউনিয়নের ডিলার সাঈদুর রহমানকে ওই ইউনিয়নের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়।

[৬] এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা ওই ডিলারের ডিলার শিপ বাতিলের কথা স্বীকার করে জানান, চাল বিতরনের অনিয়মের তথ্য মিললে তার ডিলারশিপ বাতিল সহ অর্থদন্ড করা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত ওই ডিলারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি চাল বিতরণে কোন অনিয়ম করেন নি দাবি করে জানান, আমি প্রতি মাসের শেষ দিন পর্যন্ত কার্ডধারীদের চাল দিতে দোকান খোলা রাখি। বিষটি নিয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তদন্তটিমকে আমি বিষয়টি বুঝাতে চাইলে তারা আমার কথায় কোন কর্ণপাত না করে আমাকে অর্থদন্ডসহ ডিলারশিপ বাতিল করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়