শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ভারতের তৈরি হাইড্রোক্সাইক্লোরোকুইন

শাহনাজ বেগম: [২] করোনা মেকাবিলায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য কয়েকটি দেশে সম্ভাব্য নিরাময় হিসাবে বিবেচিত ম্যালেরিয়াল অ্যান্টি ড্রাগের রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরই হাইড্রোক্সাইক্লোরোকুইন ওষুধবাহী উড়োজাহাজটি নিউইয়র্কে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তারানজিত শিং শিধু এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। এনডিটিভি, ফ্লিপ বোর্ড

[৩] মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে ওষুধ উৎপাদন করতে প্রয়োজনীয় নয় মেট্রিক টন সক্রিয় ওষুধ উপাদান বা এপিআইসহ ৩৫.৮২ লক্ষ ট্যাবলেট রফতানি করেছে ভারত।

[৪] এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর কাছে টেলিফোনে ম্যালেরিয়ার অ্যান্টি ড্রাগ হাইড্রোক্সাইক্লোরোকুইন রফতানির জন্য অনুরোধ জানায়। মোদীর গড়িমসিতে ভারতকে হুমকিও দেয় ট্রাম্প। দেশ দুটির কূটনৈতিক উত্তেজনরা চরমে পৌঁছে। এরপরপরই ভারত ওষুধ রপ্তানিতে যে নিষেধাজ্ঞা ছিলো তা শিথিল করে এটি পাঠাতে সম্মত হয়।

[৩] করোনা চিকিৎসায় হাইড্রোক্সাইক্লোরোকুইনকে বিভিন্ন দেশের চিকিৎসকদের মত যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ কন্ট্রোল বিভাগও এটা আমলে নেয়। এই ওষুধের শতকরা ৭০ ভাগই তৈরি হয় ভারতে। বিশ্বে এর চাহিদা ব্যাপক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়