শিরোনাম
◈ মার্কিন বাজারে কোণঠাসা ভারত, বড় সুযোগ বাংলাদেশের সামনে ◈ বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর দুই খুনিকে শিগগিরই ফিরিয়ে আনা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইসমাঈল হুসাইন ইমু : [২] রোববার দুপুর ১২ টায় ধানমণ্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, গতকাল বঙ্গবন্ধুর একজন খুনির (আব্দুল মাজেদ) ফাঁসি কার্যকর হয়েছে। জাতি আবার ভারমুক্ত হলো। তার ফাঁসি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর জন্য মুজিব বর্ষের উপহার। বাকি আরো ৫ খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের দুজন কোথায় আছে সে সম্পর্কে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। দেশে এনে তাদেরও ফাঁসি কার্যকর করা হবে।

[৩] এসময় শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ কর্তৃক দু:স্থ ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য স্বরাষ্ট্রমন্তীর কাছে দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরিত এ ত্রাণ (প্রতি প্যকেটে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১ টি সাবান ছিল। এই ত্রাণ সামগ্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।

[৪] ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বাংলাদেশ শিপার্স কাউন্সিল এর চেয়ারম্যান মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ