শিরোনাম
◈ ‘আমাকে বাঁধিও না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও’ বাঁশের আড়ায় ওড়না ঝুলিয়ে শিশু সন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টা ◈ ফ্রান্সে জেন-জির ব্যাপক বিক্ষোভ, আটক ৪৪০ ◈ এক বছর আগেই বিশ্বকাপের ডঙ্কা, বৃহস্প‌তিবার সূচি প্রকাশ ◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল? 

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৩:০৭ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পাকিস্তান ও নেপালের থেকে বাংলাদেশের নারীরা বেশি সুখী

সাইদ রিপন : [২] একজন নারী ঘরে ও বাহিরে সমান তালে সামলিয়ে কতটা সুখে থাকে তার উপর গত বছর একটি জরিপ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সম্প্রতি বিবিএস এ জরিপের রিপোর্টটি প্রকাশ করেছে। রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।

[৩] সারাদেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সী ৬৪ হাজার ৩৭৮ জন নারীর ওপর এ জরিপ করা হয়। জরিপ অনুযায়ি দেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সী ৮৪ দশমিক ৬ শতাংশ নারী সুখে থাকে। আর ১৫ থেকে ২৪ বছর বয়সী ৮৯ দশমিক ৯ শতাংশ নারীরা সুখে থাকে। বাকি মাত্র ১৫ শতাংশ নারী জীবন নিয়ে সন্তুষ্ট নয়। গ্রামের চেয়ে শহরের নারীরা সুখী বেশি। সবচেয়ে বেশি সুখী বরিশাল বিভাগের নারীরা। আর কম সুখী রংপুর বিভাগের নারীরা।

[৪] বিবিএসের রিপোর্ট অনুযায়ি, ১৫ থেকে ২৪ বছর বয়সী নারীদের সংসারের চাপ কম থাকে। এজন্য তারা জীবন নিয়ে বেশি সন্তুষ্ট। এ বয়সের প্রতি ১০ জনের মধ্যে ৯ জন নারীই সুখে থাকে। বাংলাদেশের সঙ্গে অন্য দুটি দেশের তুলনায় দেখা যায়, পাকিস্তানে ১৫ থেকে ৪৯ বছর বয়সীরা ৮১ শতাংশ ৫ শতাংশ নারী সুখে থাকে। অন্যদিকে নেপালে ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে ৮২ শতাংশ নারী জীবন নিয়ে সন্তুষ্ট।

[৫] বিবিএসের এ রিপোর্টে দেখা গেছে, বর্তমানে দেশে নারীদের সাক্ষরতার হার ৮৯ শতাংশ। বিনা মূল্যে বই বিতরণের পাশাপাশি উপবৃত্তির ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ছেলেদের তুলনায় মেয়েদের অবস্থান এখন বেশি। উচ্চশিক্ষায়ও ছেলেদের কাছাকাছি অবস্থানে চলে এসেছেন মেয়েরা। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ