শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৯:২০ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সম্মিলিত শক্তি নিয়ে দেশকে করোনামুক্ত করতে হবে, বললেন ডা. কামরুল হাসান খান

মিনহাজুল আবেদীন : [২] শুক্রবার ডিবিসি টিভির টকশোতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বলেন, করোনা ভাইরাস মানব সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের জন্যও একটি ভয়াবহ হুমকি। এজন্য ভুল সিদ্ধান্ত আর অযোগ্য ব্যক্তিদের নিয়ে সামনে এগোনো যাবে না।

[৩] তিনি বলেন, সরকারকে দায় না দিয়ে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সঠিক পরিকল্পনা করতে হবে। চিকিৎসার পরিধি আরও বাড়াতে হবে।

[৪] তিনি বলেন, সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। সুস্থ মানুষকে আলাদা থাকতে হবে। সন্দেহভাজন মানুষকে আলাদা রাখতে হবে। খাবার বাইরে থেকে দিতে হবে। আলাদা বাথরুম ব্যবহার করতে হবে। সতর্কতা অবলম্বন করতে হবে।

[৫] তার পরামর্শ, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। হাঁচি, কাশি হলে মুখে রুমাল দিতে হবে। মাছ, মাংস, ডিম ভালো করে সিদ্ধ করে খেতে হবে। সমাগম থেকে দূরে থাকতে হবে। তাহলে করোনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়