শিরোনাম
◈ ইসলামিক বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে বিজয়ী হওয়ার পর যা বললেন (ভিডিও) ◈ কোন দল কত আসন পেল: সর্বশেষ প্রাপ্ত ফল ◈ শান্তিপূর্ণ উৎসবমুখর ভোট : সুনামগঞ্জে ৫টি আসনেই বিএনপির বিজয় ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ যে চার আসনে ‘না’ ভোট জয়ী ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতিতেও জম্মু ও কাশ্মীরের সীমান্তরেখায় লড়ছে ভারত পাকিস্তান

সালেহ্ বিপ্লব : [২] ভারতীয় গণমাধ্যমের দাবি, পাঁচ দিন আগেই জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়ায় ভারতের বিশেষ বাহিনীর গুলিতে পাকিস্তানের পাঁচ জঙ্গি মারা গেছে। সে যুদ্ধে ভারতের পাঁচ সেনাও নিহত হয়েছে। এনডিটিভি, আনন্দবাজার

[৩]ভারতীয় সেনাবাহিনী ওই একই এলাকার একটি ড্রোন ফুটেজ প্রকাশ করেছে আজ। এতে দেখা যায়, পাক সেনাদের উপরে ’পাল্টা’ আঘাত করছে ভারত।

[৪] ফুটেজে দেখা যাচ্ছে, ভারতীয় বোফর্স কামানের গোলা আছড়ে পড়ছে পাক শিবিরে। ভিডিওতে একাধিক বিস্ফোরণ দেখা গিয়েছে। ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পাকিস্তানের জঙ্গিদের লঞ্চ প্যাড, গোলাবারুদকে লক্ষ করে আক্রমণ চালানো হয় সীমান্তরেখা পেরিয়ে।

[৫] ভারতীয় সেনাবাহিনীর বক্তব্য, এর আগে কুপওয়াড়ার কেরান সেক্টরে অযাচিত ভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। তারপরই পাল্টা জবাব দেয় ভারত।

[৬] একজন জঙ্গি এলাকা ছেড়ে পালালেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণরেখায় তাকে আটক করে ভারতীয় সেনা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়