শিরোনাম
◈ একাদশে ১৩ লাখের বেশি আসন ফাঁকা, উচ্চশিক্ষায় কতটা প্রভাব পড়বে? ◈ ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চট্টগ্রাম-রানং শিপিং রুট চালু করতে আগ্রহী থাইল্যান্ড ◈ ‘ফার্স্ট বাংলাদেশ’ নীতিতে ৬ মাস : কূটনীতিতে কতটা এগোল বিএনপি সরকার? ◈ শীর্ষ নেতৃত্বের বৈঠকেই সমাধান সম্ভব, তারেক রহমানের দ্রুত ভারত সফর চান দীনেশ ত্রিবেদী ◈ উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী ◈ বড় ভূমিকম্পের আগেই মহাপরিকল্পনা সরকারের, ঢাকায় চিহ্নিত ৪৪৫ নিরাপদ আশ্রয়স্থল ◈ রাজধানীতে চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’ সার্ভিস: নিরাপদ গণপরিবহনে নতুন দিগন্ত ◈ আরেকটি বড় জয় বাংলাদেশের, মাল‌য়ে‌শিয়া‌কে হোয়াইটওয়াশ কর‌লো জু‌নিয়র টাইগাররা ◈ বাংলাদেশকে অন্য দেশের মতো নয়, কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়তে চাই: তারেক রহমান

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাপুরে লকডাউনের নামে চলছে তামাশা!

মাজহারুল শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ [২] টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় লকডাউনের নামে রাস্তা অবরুদ্ধের প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হয়েছে। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য অসাধু এক শ্রেণির মানুষের উস্কানি ও নেতৃত্বে এলাকার বিভিন্ন রাস্তা পাড়া-মহল্লা ইঁচছেপাকা তরুন এবং যুবকেরা নেমেছে এই অমানবিক তামাশায়।

[২] সরজমিনে ঘুড়ে দেখা যায়, এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা, পাড়া-মহল্লা অধিকাংশ এলাকাতেই তরুন যুবক এবং কিছু অতি উৎসাহী ব্যক্তিরা রাস্তার প্রবেশদ্বারে বাঁশের খুটি ঝাড়-জঙ্গল, গাছের গুড়ি ফেলে অবরুদ্ধ করে রেখেছে কিছু কিছু এলাকা। এত চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। জরুরী প্রয়োজনে বাড়ি থেকে কেউ বের হতে পারছেন না।

[৩] এলাকার ভুক্তভোগীরা জানান, সরকারের প্রয়োজনে নীতি নির্ধারকরা বা স্থানীয় প্রশাসন লকডাউন করবে। ওরা কারা লকডাউন করার? লকডাউন মানেইতো বুঝেনা ওরা! তারাই তো সরকারের আইন মেনে চলেন না! সামাজিক দূরত্ব রজায় রাখেন না। নিজের শরীরের সুরক্ষা করেন না। ঘরে থাকেন না।

[৪] এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক বলেন, ইতিমধ্যে যেসব এলাকায় রাস্তায় ব্যারিকেট দেয়া হয়েছে ওই সব এলাকার স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের নির্দেশনা দেয়া হয়েছে যেন রাস্তার উপর ব্যারিকেটগুলো ভেঙ্গে দেয়। যদি কেউ এই নির্দেশ অমান্য করে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সবাইকে ঘরে থাকার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়