শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২০, ০১:৩৬ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২০, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিকশা চালককে পিটিয়ে চামড়া তুলে দেয়ার হুমকি আ.লীগ নেতার

ইসমাঈল ইমু: [২] বরগুনার পোটকাখালী আবাসন প্রকল্পের রিকশাচালক খলিলুর রহমানের রিকশা আটকে আদায়ের কারণ জানতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার টুকু এ হুমকি দেন।

[৩] রিকশা চালক খলিল জানান, পাঁচ দিন আগে বরগুনার নাথপট্টি লেকের মোড়ে সামনে রিকশা চালানোর সময় একটি মাইক্রোবাস হঠাৎ করেই ব্রেক করে। কিছু বুঝে ওঠার আগেই রিকশাটি মাইক্রোবাসের পেছনের দিকে লেগে যায়। এ অপরাধে চারদিন খলিলের রিকশা আটকে রাখেন টুকু। শুধু রিকশাই আটকে রাখেননি পাঁচশ’ টাকা জরিমানাও নেন। এর মধ্যে কয়েক দফা মারধরেরও স্বীকার হন খলিল।

[৪] খলিল আরো বলেন, কত মানষের হাতে পায়ে ধরছি, কইছি আমার রিকশাডা একটু ছাড়াইয়া আইনা দেন। অনেকেই হ্যার ধারে গেছে। কিন্তু হ্যাগো কতায় আমারে রিক্সা ফেরৎ দেয় নায়। শ্যাষে বরগুনা শহরের এক ডাক্তার আফায় আছে। যে বেশিরভাগ সময় আমার রিকশায় আওয়া যাওয়া করে। হ্যারে ধইরা চারদিনের মাথায় আমার রিকশাডা ফেরৎ পাইছি।

[৫] এ বিষয়ে জানতে চাইলে গোলাম সরোয়ার টুকু বলেন, ঘটনার দিন আমি মাক্রোবাসে ছিলাম না, আমার ড্রাইভার ছিল। সেই রিকশা চালক আমার গাড়িতে বিশ হাজার টাকার ক্ষতি করেছে। তারপরেও বিষয়টা আমি একদিন পরে শুনেছি। জরিমানা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এমন অভিযোগ সে করে থাকলে আমি পিটিয়ে পিঠের চামড়া উঠিয়ে দিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়