লাইজুল ইসলাম: [২] শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান জানান, জার্মানের কনডর এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে জার্মান নাগরিক ঢাকা ছেড়ে গেছেন।
[৩] শুক্রবার (১০ এপ্রিল) দুপর ১টা ৪৫ মিনিটে তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। বিশেষ ফ্লাইটে জার্মানসহ অন্য ইউরোপিয় ইউনিয়নভূক্ত দেশের নাগরিকরাও ছিলেন।
[৪] অন্যদিকে আগামী ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে তাদের তৃতীয় বিশেষ ফ্লাইটে করে আরো কয়েকশ নাগরিককে দেশে ফিরিয়ে নেয়ার পরিকল্পনা করছে। এছাড়া বাংলাদেশ ছাড়তে আগ্রহী অস্ট্রেলিয়ানদের জন্যও একটি বিশেষ ফ্লাইটের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
[৫] এর আগে, গত ৬ এপ্রিল অন্য একটি বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফিরে যান ১৭৮ রাশিয়ার নাগরিক। এছাড়াও ৫ এপ্রিল ৩২২ মার্কিন নাগরিক নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকা থেকে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টের উদ্দেশে ছেড়ে যায়। ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ জন মার্কিন নাগরিক, ক‚টনীতিক ও পর্যটক। ২ এপ্রিল ৩২৭ জন জাপানের নাগরিক, ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক, ২৬ মার্চ ১৩৯ জন ভুটানের নাগরিক বাংলাদেশ ত্যাগ করেন।