শিরোনাম
◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত!

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চশমা, ঘড়ি বা আংটিতে করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে

দেবদুলাল মুন্না : [২] ভারতীয় ভাইরোলজিস্ট অরিন্দম বিশ্বাস আনন্দবাজারকে সাক্ষাতকারে বলেন, বাইরে থেকে বাড়িতে ফিরে দু’টি হাত খুব ভাল ভাবে ধুয়ে নেওয়ার পাশাপাশি ফোন, ঘড়ি,আংটি, চশমা খুব ভাল ভাবে পরিষ্কার করে নিতে হবে। স্যানিটাইজার দিয়ে। না হলে, এদের মাধ্যমে নিজেদের তো বটেই, বাড়ির লোকজনেরও সংক্রমণ ঘটতে পারে।

[৩]চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, এই সময় অলঙ্কার না পরাই সবচেয়ে ভাল । সোনা ও রুপোর মতো ধাতুতে কোভিড-১৯ বেশি ক্ষণ বেঁচে থাকতে না পারলেও অন্য ব্যাক্টিরিয়া বা ভাইরাস থাকতে পারে। তাই ধোওয়া ও মোছার পর অলঙ্কারগুলিকে কিছু ক্ষণ রোদে রাখলে উত্তাপে ব্যাক্টিরিয়া ও ভাইরাসগুলি মরে যাবে।

[৪] তিনি মনে করেন, এখন যতোবেশি অপ্রয়োজনীয় জিনিস কম স্পর্শ করা যায় ততোই ভাল। মোবাইল ফোনকে স্যানিটাইজার দিয়ে দিতে হবে। বাসায় ফিরেই পরণের কাপড়চোপড় ওয়াশরুমে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে নিতে হবে।

  • সর্বশেষ