শিরোনাম
◈ অনিয়ম–জালিয়াতির অভিযোগ ওঠার পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ ◈ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম ◈ গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত ◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২০, ০৫:৩৫ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২০, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেখুন কেমন করে ছড়ায় করোনা ভাইরাস! (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : [২] আগে যে সময় পর্যন্ত করোনা ভাইরাস বাতাসে সজীব থাকতে পারে বলে বলা হয়েছিল, তার চেয়ে বেশি সময় বেঁচে থাকে। এমন তথ্য দিয়েছেন ফিনল্যান্ডের বিজ্ঞানীরা। এটা বোঝাতে তারা থ্রি-ডি মডেল ব্যবহার করেছেন। তাতে দেখানো হয়েছে করোনা আক্রান্ত কোনো ব্যক্তি যখন হাঁচি, কাশি দেন বা কথা বলেন তখন বাষ্পাকারে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়ে তা খুবই ক্ষুদ্র। এসব ক্ষুদ্র কণা করোনা ভাইরাস বহন করে। কেন করোনা ভাইরাস মহামারির সময়ে বাইরে যাওয়া এড়িয়ে চলতে বলা হচ্ছে তার ওপর জোর দেয়া হয়েছে এতে। গবেষকরা মডেলে একটি সুপারমার্কেটের করিডোর থেকে কিভাবে একজন আক্রান্ত ব্যক্তির কাশি থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে তা ফুটিয়ে তুলেছেন। তাতে দেখানো হয়েছে, একজন আক্রান্ত ব্যক্তি কাশি দেয়ার পর পর কিভাবে তার চারপাশে মেঘের মতো অদৃশ্য একটি আস্তরণ সৃষ্টি করে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস।

[৩] এই মেঘের মতো অবস্থা কয়েক মিনিট পর্যন্ত বাতাসে থাকতে পারে। ফিনল্যান্ডের আলটো ইউনিভার্সিটির সহকারী প্রফেসর ভিলি ভৌরিনেন বলেছেন, আক্রান্ত যেকেউ কাশি দিতে পারেন এবং সেখান থেকে চলে যেতে পারেন। কিন্তু তিনি বাতাসে রেখে যান অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা। এসব কণা বহন করে করোনা ভাইরাস। তা পরে আক্রান্ত করতে পারে তার সীমার মধ্যে অন্য ব্যক্তির শ^াসতন্ত্রকে। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ।

  • সর্বশেষ