শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১০:১৯ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বরাষ্ট্রমন্ত্রীর ধারণা, বঙ্গবন্ধুর খুনি মাজেদ লকডাউনের আগেই দেশে ঢুকেছে

মাহমুদুল আলম : [২] বুধবার রাতে একাত্তর টেলিভিশনের সংবাদ সংযোগে টেলিফোনে যুক্ত হয়ে এই ধারণার কথা প্রকাশ করেন তিনি।

[৩] মন্ত্রী বলেন, ‘সীমান্ত এখন বন্ধ। সীমান্তে যে বাংলাদেশীরা আটকে ছিলেন তারা চলে এসেছেন। এই মাজেদ কবে এসেছে, কীভাবে এসেছে, এই ব্যাপারে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করিনি। নিশ্চয়ই আমরা সীমান্তগুলোতে চেক করবো। দেখবো সে কীভাবে এলো। আমার মনে হয়, সে আগেই প্রবেশ করেছিলো।’

[৪] প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাকতালীয়ভাবে আমরা তাকে পেয়ে গিয়েছি। প্রথমে আমাদেরও কনফিউশন ছিল। পরে সে নিজেই স্বীকার করেছে যে, সে আব্দুল মাজেদ।’ সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়