শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালমানের সামনেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিলেন অভিনেতা ভিকি কৌশল

জেরিন আহমেদ : [২] সালমান খান থেকে শুরু করে বলিউডের অনেকের সঙ্গে ক্যাটরিনার প্রেমের গুঞ্জন শোনা গেছে। এবার নাকি ‘ভারত’খ্যাত এই অভিনেত্রী প্রেম করছেন তরুণ অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। আর ইতিমধ্যেই ক্যাটরিনাকে বিষয় প্রস্তাব দিয়েছেন ভিকি। তাও আবার সালমান খানের সামনে।

[৩] ভিকি যখন বিয়ের প্রস্তাব দেন, তখন বোন অর্পিতা খান শর্মার কাঁধে চোখ বন্ধ করে শুয়ে পড়েন সালমান।

[৪] সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে, কোনো একটি অনুষ্ঠানে হাজির হয়েছেন বলিউডের তারকারা। সেখানেই ক্যাটরিনাকে মজার ছলে বিয়ের প্রস্তাব দেন ভিকি কৌশল, শুনেই হেসে ফেলেন সালমান।

[৫] বিয়ের প্রস্তাব দিয়ে ভিকি যে একেবারেই মজা করেননি, তা সাম্প্রতিককালে বেশ প্রমাণিত।

[৬] এর আগে, গত বছর দীপাবলির সময়ই ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ছবি আর ভিডিও নিয়ে গুঞ্জন ওঠে শোবিজ পাড়ায়। সেই সময় থেকে তাদের সবকিছু নিয়ে ভক্ত-দর্শকরাও বেশ উৎসাহী হয়ে পড়েন। তবে এখনো পর্যন্ত প্রেমের গুঞ্জন নিয়ে চুপ আছেন ক্যাট আর ভিকি দু’জনেই।

[৭] কিন্তু ভিকি ইতিমধ্যেই বলেছেন, ‘ভালো জিনিসকে সব সময় সামলে রাখতে হয়।’ তবে কথাটি যে তিনি ক্যাটকে উদ্দেশ্য করেই বলেছেন, শোবিজ অঙ্গনের সবাই তা ধরে নিয়েছে। সূত্র: জি নিউউ, আনন্দ বাজার

  • সর্বশেষ