শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যানুযায়ী ভিয়েতনামে করোনায় মৃত্যু শূন্য

দেবদুলাল মুন্না:[২]এ তথ্য দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বার্তা বুলেটিনে। কারণ হিসেবে বলা হয়েছে, করোনা দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ার আগেই ভিয়েতনাম গোটা দেশটাই লকডাউন করে দিয়েছে। এতে করে ভাইরাস নিয়ন্ত্রণে রাখা সহজ হয়েছে।

[৩] তবে এদুটি সংস্থায়ই স্বীকার করেছে ভিয়েতনামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৫ জন। দেশটিতে ইতিমধ্যে ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১২৩ জন।

[৪] দ্য ডিপ্লোম্যাটের তথ্যানুযায়ী তবে গত ২ মার্চ সর্বনাশটা ঘটায় দেশটির একজন প্রভাবশালী নারী ব্যবসায়ী। ইউরোপের তিনটি দেশ ঘুরে ওই ব্যবসায়ী ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরের দায়িত্বরত কর্মচারীদের পরীক্ষা ফাঁকি দিয়ে ঢুকে পড়ে দেশে। বিমানবন্দরের পরীক্ষায় ফাঁকি দিলেও ভিয়েতনামের পুলিশ তাঁকে ঠিকই আটক করে। এরপর জানা যায়, তিনি করোনায় আক্রান্ত।

[৫]ভিয়েতনামের স্বাস্থ্য বিভাগ মনে করে, যদি ইউরোপ ফেরত নারী যাত্রী বিমান বন্দরের স্বাস্থ্য পরীক্ষা ফাঁকি না দিতেন তাহলে আক্রান্তের সংখ্যা এত বাড়ত না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়