শিরোনাম
◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে যেভাবে জামাতে নামাজ আদায় করবেন!

ইসমাঈল আযহার: [২] করোনাভাইরাসের কারণে বাসায় নামাজ আদায়ের নির্দেশ দিয়েছে সরকার। এক্ষেত্রে একাকী নামাজ আদায় না করে পরিবারের সবাইকে নিয়ে আদায় করা উত্তম। কিন্তু পরিবারের সঙ্গে কিভাবে নামাজ পড়বেন, নিয়ম কি হবে সেটা জানেন না অনেকেই।

[৩] মসজিদের আযানের পর জামাত শুরু করবে ৷ তবে নামাযের সময় হয়ে গেলে নিজেরাও বাড়িতে আযান দিয়ে জামাত পড়তে পারবে ৷

[৪] নামাজের ভিন্ন কোনও পদ্ধতি নেই৷বাড়িতে নামাজ আদায় করলে মসজিদের জামাতের মত ইকামত দিবে৷ ইকামত পুরুষ দিবে৷ পুরুষ না থাকলে ইমাম নিজেই ইকামত দিবে।

[৫] নামাযে দাঁড়ানোর পদ্ধতি হবে একটু ভিন্ন। পুরুষ একজন থাকলে ইমামের ডান দিকে দাঁড়াবে। আর দুজন হলে ইমামের বরাবর পেছনে দাঁড়াবে। নারীরা দাঁড়াবে পুরুষ মুক্তাদিদের পেছনে।

[৬] একবার আনাস রা. এবং তার পরিবারের একজন নারী সদস্যকে নিয়ে রাসুল স. বাড়িতে জামাতে নামাজ আদায় করেন। তখন আনাস রা. কে রাসুল স. তার ডান পাশে দাঁড় করান, এবং ওই নারীকে পেছনে দাঁড় করালেন। সুনানে নাসায়ী ১/৯২; আলমুজামুল আওসাত, তবারানী ৪৬১৷ বাড়িতে নামাজ আদায় করার ব্যাপারে আরও অনেক হাদিস পাওয়া যায়।

  • সর্বশেষ