শিরোনাম
◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৬ এপ্রিলের মধ্যে সব শিল্প কারখানার শ্রমিকদের বেতন পরিশোধের আহ্বান জানালেন বানিজ্যমন্ত্রী

শরীফ শাওন : [২] টিপু মুনশি বলেন, করোনা ভাইসারস সংক্রমণরোধে কারখানা বন্ধ থাকলেও কর্মীদের ছাঁটাই করা যাবে না।

[৩] গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কারখানা মালিকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

[৪ ]সার্কুলারে বলা হয়, চলতি মাসের ২০ তারিখের মধ্যে সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের মোবাইল অ্যাকাউন্ট নিশ্চিত করতে হবে। যাতে করে এই অ্যাকাউন্টের মাধ্যমে বেতন ভাতা এবং সরকারি প্রণোদনা পরিশোধ করা যায়।

[৫] একইসঙ্গে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের আগামী ১৪ দিনের মধ্যে মোবাইল অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

[৬] এর আগে ৬ এপ্রিল পোশাক কারখানাগুলোর শ্রমিকদের মার্চ মাসের বেতন আগামী ১৬ এপ্রিলের মধ্যে পরিশোধ করতে আহ্বান জানায় বিজিএমইএ এবং বিকেএমইএ। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়