শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংকট মোকাবেলায় ৫ দফা প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট

শিমুল মাহমুদ: [২] প্রস্তাবনায় বলা হয়, জাতীয় ঐকমত্য, সর্বদলীয় টাস্কফোর্স গঠন, জাতীয়-আঞ্চলিক কর্ম পরিকল্পনা গ্রহণ, রোহিংগাদের নিরাপত্তার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ, কর্মহীন শ্রমিক দিনমজুর, প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, ছিন্নমূল শিশু সহ অসহায়দের জন্য ন্যায্যমূল্যে রেশনিং চালু এবং করোনা পরবর্তী আর্থ- সামাজিক পরিস্থিতি নিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আপদকালীন অর্থনৈতিক কাউন্সিল গঠনের তাগিদ দেওয়া হয়।

[৩] ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিবৃতিতে বলা হয়, ভয়াবহতা ইতিমধ্যেই এক বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এই সংকট ক্রমাগতভাবে বাংলাদেশেও বিস্তার লাভ করছে, এ আশংকা এখন সবার মনে।

[৪] সরকার কর্তৃক করোনার ঝুকিতে পড়া ১৮ কোটি মানুষের জীবন রক্ষাকারী প্রয়োজনীয় স্বাস্থসেবা নিশ্চিত করা এবং ব্যাপক ভিত্তিতে করোনা টেষ্টিং কার্যক্রম সারাদেশে বিস্তৃত করা এখন সর্বাগ্রে প্রয়োজন। কেন না, বর্তমান প্রেক্ষিতে স্পষ্ট প্রতীয়মান যে, এখন এক অপ্রতিরোধ্য গতিতে করোনা সংক্রমন বিস্তার লাভ করার পরিস্থিতি আগতপ্রায়।

  • সর্বশেষ