শিরোনাম
◈ ‘বিমানে ৪ ‘ভুয়া’ পাইলট’, ফ্লাইট সেফটি নিয়ে প্রশ্ন ◈ বিশ্বকাপ দলে ফেরার সুযোগ এলো নেইমারের কাছে ◈ আন্তর্জাতিক ফুটবল থে‌কে বিদায় নি‌লেন ইং‌লিশ ফুটবলার কাইল ওয়াকার ◈ ডিজেল ভারত থেকে কতটুকু আসে, আর কত দেশ থেকে আমদানি হয়? ◈ বিশ্বে শুরু হয়েছে জ্বালানি যুদ্ধ, বাংলাদেশ কিছুটা স্বস্তিতে ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন

রুহিন হোসেন প্রিন্স : জাতীয় দুর্যোগ মোকাবেলায় অভিযোগ, পাল্টাপাল্টি নয়, আসুন দুর্যোগ মোকাবেলায় দায়িত্বশীল, মানবিক আচরণ করি, মানুষ বাঁচাই। ১. নির্দেশমতো যতোদিন প্রয়োজন ততোদিন ঘরে থাকবো, অন্যদের ঘরে থাকতে সচেতন ও উৎসাহিত করবো। কঠোরভাবে নির্দেশ মেনে চলবো। ২. খুব জরুরি প্রয়োজন হলে সুনির্দিষ্ট কাজে অল্প সময়ের জন্য বাইরে যাবো, নিয়ম মেনে চলাচল করবো, দ্রুত ঘরে ফিরবো। ৩. প্রয়োজন অনুযায়ী সারাদেশে সব পরিবার যাতে ঘরে থেকে খাদ্য, অর্থ সহায়তা ও চিকিৎসা সুবিধা পায়, তার জন্য সুনির্দিষ্ট তথ্য সরকার, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে জানাবো। মানুষের খাদ্য কস্ট লাঘবে সর্বোচ্চ চেষ্টা করবো।
৪. খোলা থাকা অতীব প্রয়োজনীয় দোকানে গিয়ে মানুষ যাতে নিয়ম মেনে চলেন, তার জন্য সচেতন করবো, বাধ্য করবে। ৫. স্বাস্থ্য কর্মীরা আমাদের ‘জাতীয় বীর’। তাদের সহায়তায় আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে প্রস্তুত থাকবো। ৬. আমরা সাধ্যমতো সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রাখবো। এজন্য সুনির্দিষ্ট তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন। ৭. এই দুর্যোগে যারা দায়িত্বশীল আচরণ করবেন না, তারা ‘জাতীয় শত্রু’ হিসেবে চিহ্নিত হবেন একথা সবাইকে মনে করিয়ে দেবো। এই সংকটে সম্মিলিত স্থানীয় ও জাতীয় উদ্যোগ জরুরি। এ দায়িত্ব পালনে এগিয়ে আসুন। সাহস রাখুন, ভয়কে জয় করে এগোতে হবে। পথ হারাবে না বাংলাদেশ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়