শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে ◈ জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের ব্যস্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, কারা পাবেন আর কারা পাবেন না ◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাড়ির চাপ নেই শিমুলিয়া ঘাটে , ৪ ফেরিতে পণ্যবাহী ট্রাক পারাপার

শিমুলিয়া প্রতিনিধি: [২] পণ্যবাহী ট্রাক ও জরুরি প্রয়োজনে থাকা গাড়ি পার করছে ফেরিগুলো। বর্তমানে নৌরুটে চারটি ফেরি চলাচল করলেও যেকোনো সময় ফেরি সংখ্যা কমিয়ে আনা হবে। এক দিন আগে এই নৌরুটে ঢাকামুখী যাত্রীদের বাড়তি চাপ থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। খুব ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত লোকজনের ভালো চাপ ছিল। তারা প্রাইভেট কার, মিশুক ও অটো রিক্সা দিয়ে গন্তবে চলে গেছে বলে নিশ্চিত করেছেন মাওয়া ঘাটের নৌ পুলিশ কর্মকর্তা।

[৩] সেনাবাহিনী ঘাটে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রেখেছে। সোমবার সকাল থেকে ৩০-৪০টি মালবোঝাই ট্রাক লাইনে থাকতে দেখা গেছে। এমন চিত্র মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে। শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহম্মেদ জানান, বর্তমানে চারটি ফেরি চলাচল করছে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে। কিন্তু যেকোনো সময় ফেরির সংখ্যা কমিয়ে আনা হবে।

[৪] যাত্রীবাহী কোনো গাড়ি যাতে ঘাটে না আসে সেজন্য ঘাট এলাকায় সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। যাত্রী ও যানবাহনের চাপ নেই। পণ্যবাহী ট্রাক ও জরুরি গাড়ির সংখ্যাও কম। কেউ যাতে অযথা ঘাটে ঘোরাফেরা না করে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। গতকালের রবিবার থেকে সোমবার যাত্রীদের সেরকম উপস্থিতি নেই তবে ঘাটে গনপরিবহন না থাকায় কিছু যাত্রী আসা যাওয়া করছে তারা মিশুক ও বেটারি চালিত অটো রিক্সা দিয়ে গন্তব্যে যাচ্ছেন বলে জানান তিনি।

[৫] শিমুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির ও মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির পরিদর্শক হেলাল উদ্দিন জানান সোমবার সকাল ১১টায় নয়াদিগন্তকে জানান, ভোর থেকে প্রচুর চাপ থাকলেও ১০টার পর থেকে তেমন যাত্রীদের চাপ নেই। ৩০-৪০টি মালবাহী ট্রাক লাইনে দাড়ানো রয়েছে। কিছু লোকজন এখনো পারাপার হচ্ছে। তবে গণপরিবহন যেহেতু বন্ধ সেইহেতু সকল ধরনের যাত্রী আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ