শিরোনাম
◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ ◈ ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত : ৭০০ কিমি দূর থেকেও শোনা গেল বিস্ফোরণের শব্দ, বন্ধ ৬ বিমানবন্দর ◈ যানজট কমাতে গাবতলী-মহাখালী-সায়েদাবাদ-গুলিস্তান বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে: সড়ক প্রতিমন্ত্রী ◈ ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে ◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোষা পাখি ও প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না, বললেন শ ম রেজাউল

আসাদুজ্জামান সম্রাট : [২] করোনা পরিস্থিতিতে পোষা পাখি ও প্রাণীর প্রতি কোন ধরনের নিষ্ঠুর আচরণ করা যাবে না মর্মে কঠোর নির্দেশনা প্রদান করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

[৩] সোমবার দুপুরে রাজধানীর কাঁটাবনে ফিশ ও পেট এনিমেল মার্কেট পরিদর্শনে গিয়ে উপস্থিত দোকান মালিকদের উদ্দেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ নির্দেশনা দেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

[৪] এসময় প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, “কাঁটাবন মার্কেটে পোষা পাখি ও প্রাণিদের ঠিকমতো খাবার দেয়া হচ্ছে কীনা, তাদের প্রতি নির্দয় আচরণ করা হচ্ছে কীনা, তারা পর্যাপ্ত আলো-বাতাসে শ্বাস-প্রশ্বাস নিতে পারছে কীনা-এ বিষয়গুলো সরেজমিনে দেখার জন্য কাঁটাবন মার্কেট পরিদর্শন করেছি। এখানে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে। করোনা পরিস্থিতিতে পোষা পাখি ও প্রাণীদের যাতে পর্যাপ্ত খাবার দেয়া হয়, তাদের শ্বাস-প্রশ্বাস গ্রহণে প্রয়োজনীয় আলো-বাতাসের ব্যবস্থা করা হয় এবং তাদের প্রতি কোনভাবেই যেনো নিষ্ঠুর আচরণ না করা হয় সেজন্য দোকান মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে ।”

[৫] মন্ত্রী জানান, ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকেও মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পোষা পাখি ও প্রাণির প্রতি নিষ্ঠুর আচরণ করা ফৌজদারী অপরাধ।

  • সর্বশেষ