শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ◈ নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল ◈ ভারত স্বার্থ-শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না: সিইসি ◈ ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা ◈ কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ◈ স্বামীর মৃত্যু: দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ ◈ আরও দুই নতুন মুখ যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায়  ◈ একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ◈ কলকাতার হোটেলে কখন এবং কীভাবে আগুন, যা জানা গেল

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিভারপুল-টটেনহ্যাম দিলেও ক্লাব কর্মীদের ছুটি দিচ্ছে না ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : [২[ করোনাভাইরাসের সময়ে ক্লাবের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে খেলার সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কর্মীদের সাময়িক ছুটি দিয়েছে লিভারপুল। যে সিদ্ধান্তের সমালোচনা করেছেন ক্লাবের সাবেক খেলোয়াড়েরাই। শুধু লিভারপুলই নয়, টটেনহামও একই পথে হেঁটেছে। তবে এই দুই দলের এমন কাজের সমালোচনার মধ্যে কাল ম্যানচেস্টার সিটি পিছু হটেছে।

[৩] ইংলিশ দৈনিক ডেইলি মেইল জানাচ্ছে, আগে সিটিও কর্মীদের সাময়িক ছুটিতে পাঠাবে ঠিক করেছিল। কিন্তু শুক্রবার বোর্ড সভায় সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সিটি।

[৪] খেলা বন্ধ, ক্লাবের আয়ও বন্ধ। এমন অবস্থায় ক্লাবের আর্থিক সঙ্গতি ঠিক রাখতেই কর্মীদের সাময়িক ছুটিতে পাঠানো। তাতে কর্মীদের ক্ষতি হবে না, কারণ ব্রিটিশ সরকারের স্কিম অনুযায়ী এমন সাময়িক ছুটিতে যাওয়া কর্মীদের বেতনের ৮০ ভাগ সরকারের পক্ষ থেকে দেয়া হবে। লিভারপুল-টটেনহাম সেটির সুবিধাই নিয়েছে। কর্মীদের বাকি ২০ ভাগ বেতন ক্লাব দেবে।

[৫] কিন্তু এতে তো সরকারের কোষাগারে চাপ বাড়ে। অথচ লিভারপুলই গত ফেব্রুয়ারিতে দেখিয়েছে, ২০১৮-১৯ মৌসুমে তাদের করপূর্ব আয় ৫১০ লাখ ডলার! যেখানে খেলোয়াড়দের কোটি কোটি টাকা বেতন দেয়া হচ্ছে, সেখানে সাধারণ কর্মীদের ছুটিতে পাঠানো বিধিবহির্ভুত না হলেও অমানবিকই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়