শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন অভিবাসী গ্রহণ সীমিত করেছে গুয়াতেমালা

ইমরুল শাহেদ : [২] মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার স্বাস্থ্যমন্ত্রী হুগো মনরোয় রোববার যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন যাতে উড়োজাহাজের প্রতি ফ্লাইটে ২৫ জনের বেশি মার্কিন অভিবাসী না পাঠানো হয়। ইন্ডিয়া টুডে, সিবিএস নিউজ

[৩] বর্তমানে গুয়াতেমালাগামী প্রতি ফ্লাইটে ৬০ থেকে ৯০ জনকে যেতে দেওয়া হচ্ছে। অন্তত তিনটি ফ্লাইটে উল্লিখিত সংখ্যক যাত্রীকে যেতে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা কমানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা গ্রহণ করেছেন এটা তারই অংশ।

[৪] এর আগে যাদের গুয়াতেমালায় যেতে দেওয়া হয়েছে তাদের মধ্যে দু’জন ছিল করোনামুক্ত। তারপরও তাদের পজিটিভ পরীক্ষা করে হাসপাতালে রাখা হয়েছে। এরপরই রোববারের এই অনুরোধ জানানো হয়েছে।

[৫] সংবাদ সম্মেলনে মনরোয় বলেছেন, ‘দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্যই আমাদের এই অনুরোধ।’ স্বাস্থ্য পরীক্ষার পর ২৫ জনকে ফ্লাই করার অনুমতি দেওয়া হয়েছে সোমবার। এর আগে ১৫ দিন পর্যন্ত তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়।

[৬] মনরোয় আরও বলেছেন, গুয়াতেমালা কেবল রাজধানীর আশপাশের অঞ্চল থেকে আগত লোকদেরই গ্রহণ করবে। কারণ যুক্তরাষ্ট্র থেকে আগত বেশিরভাগ গুয়াতেমালান অভিবাসীই গ্রাম অঞ্চল থেকে এসেছিলেন। তবে মার্কিন ইমিগ্রেশন কর্মকর্তারা বলেছেন, করোনা আক্রান্ত কাউকে গুয়েতেমালায় পাঠানো হবে না।

[৭] গুয়াতেমালায় এ পর্যন্ত করোনায় ৭০ জন আক্রান্ত হয়েছেন বলে নথিভুক্ত হয়েছেন এবং মারা গেছে তিনজন। করোনাভাইরাসের মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের গুয়েতেমালায় পাঠানো হচ্ছ্। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ