শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট : [২] গাজীপুরের টঙ্গী ৪৬নং ওয়ার্ডের মেথর পট্রি এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

[৩] রবিবার রাত সোয়া নয়টার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

[৪] অগ্নিকাণ্ডে ৩৫-৪০টি গুদামে রক্ষিত মালামাল ভস্মিভূত হয়ে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে মালিক পক্ষ।
জানা যায়, রাত সোয়া ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৩৫-৪০টি ঝুটের গুদামের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

[৫] গুদামের মালিক ও ব্যবসায়ী আহসান উল্লাহ বলেন, আমার দুইটি গুদামে আগুন লেগে ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। অন্য দুইটি গুদাম অক্ষত রয়েছে।

[৬] এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতিককুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের টঙ্গী ও উত্তরার ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ