শিরোনাম
◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত  ◈ চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ◈ অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজিএমইএ জানায়, করোনার প্রভাবে পোশাক রপ্তানি খাতে ৩০২ কোটি ডলারের কার্যাদেশ বাতিল হয়েছে

শরীফ শাওন : [২] বিজিএমইএ’র মূখপাত্র জানান, এ পর্যন্ত ১ হাজার ১শত ৮টি রপ্তানি পোশাক কারখানায় এ কার্যাদেশ বাতিল ও স্থগিত করে ক্রেতারা। কাজ না থাকায় কারখানা মালিকদের সঙ্গে ক্ষতির সম্মুখিন হন ২১ লাখ ৯০ হাজার শ্রমিক। রোবাবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারখানা মালিকরা এ অভিযোগ করেন।

[৩] রপ্তানি খাতের পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ’র সদস্যভূক্ত কারখানার সংখ্যা ৪ হাজার ২’শ। এবং কর্মরত শ্রমিকের সংখ্যা ৪১ লাখ। এ পরিসংখ্যান থেকে জানা যায়, কারখানা বন্ধের সংখ্যা এক চতুর্থাংশ হলেও ৫০ শতাংশ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এতে ধারণা করা যায়, বড় কারখানাগুলোতেই কার্যাদেশ বাতিলের সংখ্যা বেশি।

[৪] তবে এর আগে বিজিএমইএ সভাপতি রুবানা হক জানান, আমাদের রপ্তানি খাতের মুল ক্রেতারা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড মালিকরা। ইতোমধ্যে এইচ এন্ড এম, ইন্ডেক্স, পিভিএইচ, টার্গেট এন্ড কিয়াবি ও এম এন্ড এস ব্র্যান্ডসমূহ কাজ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যে সুখবর পাওয়ারও আশ্বাস দেন তিনি।

  • সর্বশেষ