শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে করোনার সিমটম না থাকলে অবশ্যই ভর্তি করা হবে, বিভিন্ন হাসপাতালের কর্মকর্তারা

লাইজুল ইসলাম : [২] রোববার দুপুরে রাজধানীর মগবাজার, ধানমন্ডি, কলাবাগান, সেন্ট্রালরোডের অন্তত ১০টি হাসপাতালেরও বেশি ঘুরে এ তথ্য সংগ্রহ করা হয়েছে। ল্যাবএইড, কমফোর্ট, সমরিতা, বিআরবি গ্যাস্ট্রোলিভার, এসআইবিএল, গ্রীন লাইফ, সেন্ট্রাল, ইনসাফ বরাকাহ, কমিউনিটি, মনোয়ারা, নিউ লাইফ, হলিফ্যামেলি ও ইমপালস হাসপাতালের কর্মকর্তারা এসব কথা বলেন।

[৩] ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক ডা. কায়সার, সোসাল ইসলামি ব্যাংকের ম্যানেজার মো. ইমরান, কমফোর্ট হাসপাতালের জিএম সেলিম সরকার, গ্রীন লাইফ হাসপাতালের কর্মকর্তা রুহুল আমিন, নিউ লাইফ হাসপাতালের মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের এখানে যারা আসবে তাদের সবাইকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গাইনি, অর্থপেডিক, হার্টসহ অন্যান্য রোগীদের ভর্তি করা হচ্ছে। তবে রোগীই তো নাই। এরা কোথায়। করোনা না হয় আমরা ফিরিয়ে দিচ্ছি। কিন্তু অন্যদেরতো আমরা ফিরিয়ে দিচ্ছি না। প্রত্যেক হাসপাতালে রোগীর পরিমান সর্বনিম্ন ৩ থেকে ৬৫ জন।

[৪] কমফোর্ট হাসপাতালের জিএম সেলিম সরকার বলেন, শনিবার রাতে অর্থপেডিক ও গাইনি অপারেশন হয়েছে। চিকিৎসক আছে। সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে শুধু করোনা ছাড়া সকল রোগীদের জন্য প্রস্তুত আছি আমরা।

[৫] ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক ডা. কায়সার বলেন, রোগী আসবে কি করে, সব তো বন্ধ। কোনো রোগী নিয়ে এ্যাম্বুলেন্স আসতে চাইছে না। তারপরও রোগীরা আসলে ট্রিটমেন্ট দিয়ে ভর্তি করা হচ্ছে।

[৬] নিউ লাইফ হাসপাতালের মোস্তাফিজুর রহমান বলেন, রোগীরা ভয় পাচ্ছে হাসপাতালে আসতে। সবাইকে সচেতন করতে হবে। জ্বর, সর্দি হলেই করোনা আক্রান্ত নয়। তাছাড়া অন্যান্য রোগের রোগীরাও হাসপাতালে আসতে পারে। সব হাসপাতালে করোনা রোগী নেই।

  • সর্বশেষ