শিরোনাম
◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে ◈ জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল 

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার বেতনের ৭০ শতাংশ ছেড়ে দিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক : [২] স্থবির বিশ্বে থেমে গেছে ক্রীড়াঙ্গনও। আয়ের পথ বন্ধ রয়েছে ক্লাবগুলোরও। বড়সড় আর্থিক ক্ষতির মুখে থাকা দলগুলোর সহায়তা করতে হাত বাড়িয়ে দিচ্ছেন ফুটবলাররা। সবাই তাদের মাসিক বেতনের নির্দিষ্ট অংশ ক্লাবগুলোকে ফেরত দিচ্ছে। রিয়াল, বার্সেলোনা, বুরুশিয়া ও বায়ার্নের পর সেই তালিকায় নাম লেখালো স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদও।

[৩] স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিকে আর্থিক সঙ্কট থেকে বাঁচাতে আপদকালে ৭০ শতাংশ বেতন কম নিবেন কোচ দিয়েগো সিমিওনের শিষ্যরা। ফুটবলাররা আসলে বেতন কম নিবেন ক্লাবের স্টাফদের কথা ভেবে। যাতে ক্লাবের ৪৩০ জন নন-প্লেয়িং স্টাফ তাদের বেতনটা ঠিক মতো পান এই মহাবিপর্যয়ের দিনেও।

[৪] এর আগে বার্সেলোনার মেসি ও তার সতীর্থরা ৭০ শতাংশ বেতন কম নেয়ার কথা জানিয়েছেন। জুভেন্টাসের মহাতারকা রোনালদো ও তার সতীর্থরা চলতি মার্চ, এপ্রিল, মে এবং জুন-এই চার মাসের পুরো বেতন না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ডের ফুটবলাররা ২০ শতাংশ বেতন ছেড়ে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়