শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্য ১০ লাখ ছাড়িয়েছে, ফ্রান্সে একদিনে ১৩৫৫ জনের মৃত্যুর রেকর্ড

শাহনাজ বেগম : [২] বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১৪ হাজার ৯২৮ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৫৭ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ১৩ হাজার ২৭১ জন, শুক্রবার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় পরিসংখ্যানে এ তথ্য জানা যায়। রয়টার্স, সিএনএন, ইয়ন

[৩] ফ্রান্সের স্বাস্থ্য বিষয়ক প্রধান কর্মকর্তা জেরোম সালমন বলেছেন, করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৮৭ জন তারমধ্যে একটি নার্সিংহোমের ৮৮৪ জন রয়েছে। দেশটির জনস্বাস্থ্যের উপর ব্যতিক্রমী মহামারী মোকাবিলা করছে বলেও জানান। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১০৫ জন।

[৪] করোনায় সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে। এপর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৪ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৯৫ জন।

[৫] যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬৬ জন, যা বিশে^র মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৭৫ জনে পৌঁছেছে।

[৬] স্পেনে মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৩৪৮ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৫ জন।

[৭] জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৭৯৬ জন এবং মারা গেছেন ১ হাজার ১০৯ জন।

[৮] যুক্তরাজ্যে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৯২১ জন এবং আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৭১৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়