শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘কার্যকর’ অ্যান্টিবডি পেয়েছেন চীনা বিজ্ঞানীরা

ডেস্ক রিপোর্ট : [২] মানবদেহ কোষে করোনা ভাইরাসের প্রবেশ ঠেকাতে কার্যকর কয়েকটি অ্যান্টিবডি পৃথক করার কথা জানিয়েছেন চীনের একদল বিজ্ঞানী। এগুলো কোভিড-১৯ এর চিকিৎসা ও প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন তারা। সম্প্রতি বেইজিংয়ের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ঝাং লিনছি ও তার টিম এই অ্যান্টিবডিগুলো সম্পর্কে গণমাধ্যমকে জানায়।

[৩] এসব অ্যান্টিবডি দিয়ে তৈরি করা একটি ওষুধ বর্তমানে প্রয়োগরত পদ্ধতির চেয়ে আরও কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে বলে দাবি করেন ওই বিজ্ঞানীরা। তারা আরও বলেন, প্লাজমার মতো ‘বর্ডারলাইন’ চিকিৎসায় এটি ব্যবহার করা যেতে পারে। প্লাজমায় অ্যান্টিবডি থাকে, কিন্তু এগুলো ব্লাড টাইপ দিয়ে নিয়ন্ত্রিত হয়। জানুয়ারির প্রথম দিকে কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া চীনা রোগীদের দেহ থেকে রক্ত নিয়ে তা থেকে সংগ্রহ করা অ্যান্টিবডি বিশ্লেষণ শুরু করেছিলেন ঝাংয়ের টিম ও শেনঝেনের তৃতীয় গণহাসপাতালের আরেকটি টিম।

[৪] তারা ২০৬টি মনোক্লোনাল অ্যান্টিবডি পৃথক করেন। এ অ্যান্টিবডিগুলো করোনা ভাইরাসের প্রোটিনের সঙ্গে বন্ধন গড়ে তোলার জোরালো সক্ষমতা দেখিয়েছে বলে ঝাং জানান। এরপর তারা আরও কয়েকটি পরীক্ষা করে সত্যিই মানবদেহ কোষে ভাইরাসটির প্রবেশ রোধ করা যায় কিনা, তা যাচাই করেন বলে এক সাক্ষাৎকারে রয়টার্সকে বলেন তিনি। প্রথম যে ২০টির মতো অ্যান্টিবডি পরীক্ষা করা হয়, সেগুলোর মধ্যে চারটি ভাইরাসের প্রবেশ আটকাতে সক্ষম হয়, আর এগুলোর মধ্যে দুটি অত্যন্ত ভালো সক্ষমতা দেখায় বলে ঝাং জানান।

[৫] ঝাংয়ের টিএম এখন সবচেয়ে কার্যকর অ্যান্টিবডিগুলো শনাক্ত করার কাজে মনোনিবেশ করেছে। অগ্রগতি সন্তোষজনক হলে প্রথমে প্রাণীর ওপর, তারপর মানুষের ওপর ওষুধটির কার্যকারিতা পরীক্ষা করা হবে। এরপর আগ্রহী উৎপাদকরা ওষুধটির উৎপাদন শুরু করতে পারবেন।আমাদের সময়, যুগান্তর , সমকাল

  • সর্বশেষ