শিরোনাম
◈ ৪ দিনেও এলএনজি টার্মিনালের ত্রুটির কারণ অজানা, গ্যাস সরবরাহ চালু অনিশ্চিত ◈ বিশ্ববাজারে তেলের দামে বড় উল্লম্ফনের আশঙ্কা ◈ প্রেমিকের মানসিক নির্যাতনে আত্মহত্যা করেন অথৈ, চার্জশিটে পুলিশের দাবি ◈ প্রী‌তি ম‌্যাচ খেল‌তে অক্টোবরে কলকাতায় আস‌ছে ব্রা‌জিল ◈ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ◈ রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি ◈ ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪০ ◈ ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগেও শেষ হচ্ছে না আন্দোলন, একাধিক নতুন দাবি ◈ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকবেন স্পিকারের বাসভবনে, অফিস বঙ্গভবনে ◈ দেশে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ৬৯১

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়ারেন্টিনে মাওলানা সাদ, ভিডিওবার্তায় জানালেন নিজেই (অডিও)

ডেস্ক রিপোর্ট : [২] মামলার পর লাপাত্তা হয়ে গেছেন ভারতের তাবলিগ জামাতের নেতা মাওলানা সাদ। তাকে হন্যে হয়ে খুঁজছে দিল্লি পুলিশ। এর মধ্যেই জানা গেছে, কোয়ারেন্টিনে রয়েছেন মাওলানা সাদ। গোপন অডিওবার্তায় মাওলানা সাদ নিজেই এ কথা জানিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

[৩] সংবাদমাধ্যমটি জানায়, অডিওবার্তায় মাওলানা সাদের এমন বক্তব্যের পর তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছে দিল্লি পুলিশ। করোনা রোগীদের সেবায় নিয়োজিত ১৪টি হাসপাতালের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে।

জানা গেছে, বুধবার মারকাজ ইউটিউব চ্যানেলে সাদের দুটি অডিও ক্লিপস প্রকাশ করেছে।

[৪] এর প্রথমটিতে সাদকে বলতে শোনা গেছে, করোনাভাইরাস তাবলিগে জামাতের কাউকে স্পর্শ করতে পারবে না। তবে মৃত্যুর জন্য মসজিদই সর্বোত্তম স্থান।

এর পরের অডিও ক্লিপসে ভিন্ন বার্তা দেন সাদ। সেখানে তিনি কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান।

[৫] সাদ বলেন, সন্দেহাতীতভাবে মানবতার অপরাধের কারণেই বিশ্বে এ মহামারী পাঠিয়েছেন আল্লাহ। আমাদের এ সময়ে বাড়িতে থাকা উচিত ও আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া উচিত। তাছাড়া চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং সরকারের প্রশাসনের সহযোগিতা করা উচিত। আমাদের সাথীরা যে যেখানেই থাকুন সরকারের নির্দেশ মোতাবেক আপনারা কোয়ারেন্টাইনে চলে যান। এটা ইসলাম ও শরিয়তের বিপক্ষে নয়।

সাদ আরও জানান, তিনি দিল্লিতেই রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনে এখন কোয়ারেন্টিনে রয়েছেন।

[৬] তবে অডিওক্লিপ দুটির কণ্ঠ মাওলানা সাদের কিনা সে বিষয়ে নিশ্চিত করেনি এনডিটিভি।

এ দিকে আত্মগোপনে চলে যাওয়া মাওলানা সাদের খোঁজে লখনউ, মুজফফরনগরের বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চের বেশ কয়েকটি দল।

[৭] দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভবত ২৮ মার্চের পর থেকেই মাওলানা সাদ নিজামুদ্দিন ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। তবে তিনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন তা আমরা নিশ্চিত নই।

আনন্দবাজার জানিয়েছে, গত ২৮ মার্চ শেষবারের মতো দেখা গিয়েছিল মাওলানা সাদকে। যুগান্তর

টাইমস নাউয়ের সৌজন্যে মাওলানা সাদের সেই অডিওক্লিপস শুনুন-

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়