শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯ এপ্রিল পর্যন্ত বিপণি-বিতান ও শপিংমল বন্ধ

সুজিৎ নন্দী: [২] করোনার কারণে ৯ এপ্রিল পর্যন্ত দোকানপাট, বিপণি-বিতান ও শপিংমল বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মুদি দোকান, সুপারশপ ও ওষুধের দোকান খোলা থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

[৩] বৃহস্পতিবার মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, সরকারের ঘোষণা অনুযায়ী করোনাভাইরাস সংক্রমণ রোধে ৯ এপ্রিল পর্যন্ত সারাদেশের দোকানপাট ও বিপণি-বিতান বা শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তারা সব দোকান মালিক ও কমর্চারিদের ঘরে অবস্থানের অনুরোধ জানান।

[৪] করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধাস্তের একদিন পর এ সিদ্ধান্ত নিল ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

[৫] করোনার কারণে প্রথমে দোকান মালিক সমিতি ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানপাট ও বিপণি-বিতান বন্ধ রাখার ঘোষণা দেয়। পরে সেটি ৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। গতকাল তৃতীয় দফায় ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিল সমিতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়