শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ১০:৩৯ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প মালিকরা ৫ হাজার কোটি টাকার তহবিল থেকে টাকা পাবেন ঋণ হিসেবে

মাজহারুল ইসলাম : [২] বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ অর্থের যোগান দেবে বাংলাদেশ ব্যাংক। শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে যে অর্থের প্রয়োজন, তা জানিয়ে গার্মেন্ট মালিকরা ব্যাংকের কাছ থেকে ২ শতাংশ হার সুদে ঋণ নিতে পারবেন ওই তহবিল থেকে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অবশ্য বলছেন, ওই ২ শতাংশ অর্থ আসলে সুদ না, সার্ভিস চার্জ। বিডিনিউজ২৪, রাইজিংবিডি, কালেরকণ্ঠ

[৩] এ ঋণের গ্রেস পিরিয়ড হবে ৬ মাস। অর্থাৎ ঋণ নেয়ার পর প্রথম ৬ মাস তাদের কিস্তি দিতে হবে না। ঋণের পুরো অর্থ শোধ করতে তারা ২ বছর সময় পাবেন।

[৪] গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো একটি গাইডলাইনে বলা হয়েছে, যেসব শিল্প প্রতিষ্ঠান ৮০ শতাংশ পণ্য রপ্তানি করবে, তারাই এ তহবিলের সুবিধা নিতে পারবে। এর আগে গত ২৫ মার্চ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেয়া ভাষণে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের ঘোষণা দিয়েছেন।

[৫] প্রধানমন্ত্রীর এ ঘোষণার পরপরই বিজিএমইএর সভাপতি রুবানা হক বলেছেন, পোশাক খাতে ১ মাসের বেতন দিতে দরকার ৪ হাজার কোটি টাকা। তবে পোশাক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণের যোগানদাতা এক্সেসরিজ শিল্পমালিকরাও এ তহবিল থেকে সহায়তা চেয়েছেন।

  • সর্বশেষ