শিরোনাম
◈ স্প্যানিশ ঝড় সামলে বিশ্বকাপে রূপকথার সূচনা কেপ ভার্দের ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার বিরুদ্ধে লড়তে ১৪টি দেশে কিউবার মেডিকেল টিম

সিরাজুল ইসলাম: [২] ১৭৯ ডাক্তার, ৩৯৯ নার্স ও ১৫ হেলথ টেকনোলজিস্ট সেবা দিচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আলজাজিরা

[৩] ২১ মার্চ কিউবা প্রথম মেডিকেল টিম পাঠায় ইতালিতে। এরপর পর্যায়ক্রমে অ্যান্ডোরা, ভেনেজুয়েলা, নিকারাগুয়া, সুরিনাম, জ্যামাইকা, হাইতিসহ অন্যান্য দেশে টিম পাঠিয়েছে তারা।

[৪] ২৮ মার্চ স্বাস্থ্যমন্ত্রী জোসে অ্যাঞ্জেল পোর্টাল মিরান্ডা টুইট করেন, ইতিহাসে অনেকবারই অন্য দেশের সংকটকালে পাশে দাঁড়িয়েছে কিউবা। তবে কখনো এত অল্প সময়ে এত দেশে এত বড় টিম পাঠানো হয়নি।

[৫] কিউবার প্রথম স্বাধীনতা যুদ্ধে লড়াই করা জেনারেল হেনরি রিভের নামে কিউবার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত বিশেষ ইউনিট ‘হেনরি রিভ ইমার্জেন্সি মেডিকেল কন্টিনজেন্ট’ এর অন্তর্ভুক্ত টিম পাঠানো হয়েছে। ২০০৫ সালে ফিদেল কাস্ত্রো এই ইউনিট গঠন করেন।

[৬] মূলত প্রাকৃতিক বিপর্যয় ও প্রাদুর্ভাব মোকাবেলায় এই ইউনিট কাজ করে। ২০০৫ থেকে ২০১৭ সালের মধ্যে বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও মহামারির মতো বিপর্যয়ে ২১টি দেশে এই ইউনিটের কর্মীরা ৩৫ লাখ মানুষকে সাহায্য করেছে। ২০১৪ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা প্রাদুর্ভাবেও তাদের ভূমিকা প্রশংসিত হয়।

[৭] কিউবায় করোনায় ১৭০ জন সংক্রমিত এবং চারজন মারা গেছেন। জনসচেতনা তৈরি করা হলেও লকডাউন হয়নি দেশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়