শিরোনাম
◈ তদবির করলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ◈ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনি উদ্যোগ অব্যাহত, প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি ◈ রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাক্ষাৎ ◈ বিচার বিভাগে বড় রদবদল, একযোগে বদলি ৯৯ বিচারক ◈ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান ◈ গ্যাস সরবরাহ কিছুটা বাড়লেও কাটছে না সংকট ◈ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস এভিয়েশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটে অন্ধকারে বাংলাদেশ : রয়টার্সের প্রতিবেদন ◈ বিশ্ব ইজতেমা ঘিরে ফের উত্তেজনা, মুখোমুখি জুবায়ের ও সাদপন্থিরা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাংশা উপজেলা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা যন্ত্রাংশ ও পিপি দিলেন এমপি পুত্র মিতুল

রাজবাড়ী প্রতিনিধি : [২] করোনা ভাইরাস মোকাবেলায় ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০লক্ষ টাকা মূল্যের জরুরী গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা যন্ত্রাংশ ও পিপি প্রদান করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি জিল্লুল হাকিমের পুত্র আশিক মাহমুদ মিতুল।

[৩] বুধবার সকালে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলামের হাতে এসব যন্ত্রাংশ তুলে দেয়া হয়।

[৪] এসময় পাংশা উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা মোসাঃ আঞ্জুয়ারা সুমি, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ এ.এফ.এম শফিউদ্দিন, পাংশা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি দীপক কুন্ডুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

[৫] প্রসঙ্গত, এ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালসহ ৪টি হাসপাতালে চিকিৎসা উপকরণ প্রদান করলেন আশিক মাহমুদ মিতুল। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ