শিরোনাম
◈ বাস-ট্রেনে হেডফোন ছাড়া গান শুনলে ও অসৌজন্যমূলক আচরণ করলে কোন দেশে কত জরিমানা? ◈ প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের: শামা ওবায়েদ ◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার ◈ কালিয়াকৈর হাইটেক পার্কে ১০০ কোটি ডলারের নয়, ১০ কোটি ডলারে ক্যান কারখানা গড়ছে চীনা প্রতিষ্ঠান ◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ◈ ইতালিসহ ইউরোপে চাকরির সুযোগ: বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৩ হাজার বাংলাদেশি, আবেদন করবেন যেভাবে ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত ইরানের এ্যাথলেট এহসান হাদাদির জন্যে প্রার্থনা

রাশিদ রিয়াজ : ওয়ার্ল্ড এ্যাথেলেথিকস’এর গভর্নিং বডি টুইটে এহসানের রোগমুক্তি কামনা করে জানিয়েছে ডিসকাস থ্রোয়ার করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করেই ফের ক্রীড়াঙ্গনে ফিরে আসবে। আমরা তার দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করি। মেহর
ইরানের এ্যাথেলেথিকস ফেডারেশনের মেডিকেল কমিটির প্রধান ড. আশকান অরদিবেহেশত জানান এহসান হাদাদি তার ঘরেই কোয়ারেন্টাইনে আছেন। তাকে সার্বক্ষণিক নজরে রাখছেন চিকিৎসকরা। এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। ইরানের প্রথম এ্যাথলেট হিসেবে এহসান হাদাদি ২০১২ সালে লন্ডন অলিম্পিকে রৌপ্য পদক পান। ৩৫ বছর বয়সী এই এ্যাথলেট এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৬টি স্বর্ণপদক ও এশিয়ান গেমসে ৫টি স্বর্ণপদক পেয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়ে তিনি তেহরান ফিরে আসার পর করোনাভাইরাসে আক্রান্ত হন।

  • সর্বশেষ