শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০১:৫৩ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১) ঝিনাইদহ কালীগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা নিয়ে সংঘর্ষ। গৃহবধু ও শিশু সহ আহত- ৯

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : (২ বুধবার সকালে শহরের মধুগঞ্জ ঢাকালেপাড়াতে এ ঘটনা ঘটে। আহতরা হলো- ইমরান ও তার স্ত্রী শারমিন, গৃহবধূ চাঁদনী, জনি, হিরন, হাসান, রিন্টু, আকাশ, শিশু তাসিক ও রাজিয়া সুলতানা। এদের মধ্যে ৪ জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

(৩) স্থানীয়রা জানায়, শহরের ঢাকালেপাড়ার বাসিন্দা গৃহবধু রাজিয়া সুলতানার মেয়ে-জামাই কয়েকদিন আগে ঢাকা থেকে তার বাড়িতে আসে। প্রতিবেশীরা তাদেরকে বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করেন। এরপরও তারা বাইরে ঘোরাঘুরি করতে থাকেন। বুধবার সকালে পূনরায় তাদেরকে বাইরে বের হওয়ার কথা বলতেই দু’পক্ষের বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৯ জন আহতদের মধ্যে গৃহবধু রাজিয়া সুলতানা, জনি, হিরন ও হাসানকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

(৪)কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অরুন কুমার দাস বলেন, আহতদের ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

(৫)কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, খবর পেয়েই তিনি সেখানে পুলিশ পাঠিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছেন বলেও জানান তিনি।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ