শিরোনাম
◈ সাংগঠনিকভাবে আরও সক্রিয় হচ্ছে বিএনপি-জামায়াত ◈ চাকরির টোপে বিদেশে পাচার, বাংলাদেশকে ‘স্ক্যাম হাব’ বানানোর শঙ্কা ◈ ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত ◈ বিদেশিদের দুঃসংবাদ দিল জাপান ◈ ' জলবায়ু পরিবর্তনের প্রভাবে জিডিপির ১-২% হারাচ্ছে বাংলাদেশ' ◈ আগামী সপ্তাহে নতুন টার্মিনাল চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে, অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট ◈ মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ◈ রংপুরে অ্যানথ্রাক্স শনাক্ত ৩ জনের শরীরে, অসুস্থ গরুর মাংস খেয়ে আক্রান্ত ১১ ◈ ইরান ইস্যুতে শি জিনপিংকে ট্রাম্পের কঠোর বার্তা ◈ শ্রমশক্তি, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে তারেক রহমানের আলোচনা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজারে নিয়মিত অভিযানে কমেছে জরিমানা আদায়ের পরিমান [২] টিসিবির ন্যায্যমূল্যে খাদ্য বিতরণে তদারকি ও মাস্ক বিতরণে ভোক্তা অধিদপ্তর

শরিফ শাওন : [৩] রাজধানীর ১৪ টি বাজার সহ শিশুখাদ্য, সার্জিকেল মাস্ক, হ্যান্ড সেনিটাইজার এর খুচরা প্রতিষ্ঠানে দিনব্যাপি অভিযান পরিচালনা করে ৪ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে সোমবার ৭ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার, শনিবার ২৭ প্রতিষ্ঠানকে ৫৬ হাজার ও শুক্রবার ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করে অধিদপ্তর কর্তৃপক্ষ।

[৪] উপপরিচালক মনজুর মোহাম্মদ বলেন, নিয়মিত বাজার তদারকিতে পণ্য বিক্রয়ে অনিয়ম কমে আসায় কমেছে জরিমানার হার।

[৫] বুধবার অভিচান চালানো বাজারসমূহ হচ্ছে জুরাইন বালুরমাঠ, ধলপুর, মানিকনগর, কাওরানবাজার, আগারগাও, তালতলা, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১ নং শাহআলী, কল্যাণপুর, রামপুরা বাজার, গুলশান ১, গুলশান ২ ও বনানী কাঁচাবাজার।

[৬] বিক্রয় মূল্যে কারসাজি ও ক্রয় রশিদ সংরক্ষণ না করা, পণ্যের মোড়কে মূল্য না উল্লেখ করা, মুল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় প্রতিষ্ঠানসমূহকে জরিমানা করা হয়।

[৭] মনজুর মোহাম্মদ জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৩টি ও বাণিজ্য মন্ত্রণালয়ের ৩টি দলের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও অধিদপ্তরের আরও ৫টি দল মাস্ক বিতরণ ও বাজার তদারকিতে অংশগ্রহণ করে। এসময় ৭০০০ মাস্ক শ্রমজীবী, মেহনতি, নিম্নবিত্ত, বিভিন্ন বাজার ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়।

  • সর্বশেষ