শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী বিতরণ করছে ইম্পাওয়ার ফাউন্ডেশন

মাসুদ আলম: [২] নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে স্যানিটাইজার দিচ্ছে সেচ্ছাসেবী সংগঠন ‘ইম্পাওয়ার ফাউন্ডেশন’। মঙ্গলবার বিকেলে কাওরান বাজার থেকে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু হয়। এছাড়া রাজধানীর মিরপুরের বিহারী ক্যাম্পে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রীও বিতরণ করেছে এই সেচ্ছাসেবী সংগঠন।

[৩] ইম্পাওয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রাজু বলেন , আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। এর পাশাপাশি সরকারের লকডাউনের ঘোষণা বাস্তবায়ন করতে মিরপুরের বিহারি ক্যাম্পে সুবিধাবঞ্চিত পরিবাররের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কাজ শুরু করা হয়েছে। এতে বিহারিদের সংগঠন ইউএসপিওয়াইআরএম সহযোগিতা করছে। অনেকেই ব্যক্তিগতভাবেও সহযোগিতা করছেন। এ পর্যন্ত ২৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

[৪] হ্যান্ড স্যানিটাইজার বিতরণের সময় উপস্থিত ছিলেন, ইম্পাওয়ার ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক রুদ্র মিজান, ইম্পাওয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রাজু, ইম্পাওয়ার ফাউন্ডেশনের সদস্য মো. ইমরান খান, শরিফ সাব্বির, ইম্পাওয়ার ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, ইম্পাওয়ার ফাউন্ডেশনের সদস্য মো. আরিফ প্রমুখ।

  • সর্বশেষ