শিরোনাম
◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৮:৩০ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালতলীতে পচা মাংস বিক্রি জনগণের গণধোলাই, মোবাইল কোর্টে জরিমানা

তালতলী(বরগুনা) প্রতিনিধি : [২] বরগুনা তালতলীতে গরুর পচা মাংস বিক্রি করায় কসাই জালাল কে জনগণে গনধোলাই দিয়ে ভ্রাম্যমাণ আদালত সোপর্দ করেন । পরে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

[৩] বুধবার (১ এপ্রিল) সকালে পচা মাংস বিক্রি করার সময় স্থানীয় জনগণ হাতেনাতে ধরে গনধোলাই দেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞা ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। তালতলী এলাকার মৃত্যু ওহাব আলী ছেলে কসাই জালাল।

[৪] স্থানীয় সূত্রে যায়,উপজেলা সদর বাজারে সকালে জালাল কসাইখানা বসে গরু জবাই করে সাথে পুরাতন ২ কেজি পচা মাংস বিক্রি করে ক্রেতা আবুছালের কাছে। এ সময় স্থানীয় জনগণ কসাই জালালকে মারধর করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কসাই জালালকে ৫ হাজার টাকা জরিমানা করেন ও ভবিষ্যৎ এমন কাজ না করার সতর্ক করেন।

[৫] এদিকে স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন এই কসাই জালাল বিগত দিনে মাংসের সাথে পানি মেশানো,পচা মাংস বিক্রিসহ সাধারণ ক্রেতাদের হয়রানি করে আসছে। আইনের প্রতি সম্মান জানিয়ে তারা বলে এই অপরাধের জন্য এ জরিমানা সামান্য হয়েছে। তবে জেল হলে ভালো হতো ভবিষ্যৎ আর কোনদিন এ কাজ করতো না।

[৬] এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সেলিম মিঞা বলেন, পচা মাংস বিক্রি দায়ে কসাই জালাল কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জনগণ অনেক কথা বলতে পারে। তবেবে ভোক্তা অধিকার আইনে ও আমার কাছে এই প্রথম বার তার অপরাধ বিষয়ে প্রমাণিত হয়েছে তাই তাক এ জরিমানা করা হয়। আর ভবিষ্যৎ তাকে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ