শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈসাবিসহ পহেলা বৈশাখে সব অনুষ্ঠান স্থগিত করে প্রজ্ঞাপন জারি

তাপসী রাবেয়া : [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর তিন পার্বত্য জেলার বৈসাবি উৎসবসহ আসন্ন পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান স্থগিত করতে সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা ভাইরাসের বিস্তার রোধে সংষ্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে বুধবার (১ এপ্রিল) এ নির্দেশনা দেওয়া হয়েছে।

[৩] আজই প্রজ্ঞাপন জারি করে পহেলা বৈশাখে সব অনুষ্ঠান স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে

[৪] প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনসমাগম করে নববর্ষ উদযাপন না করার নির্দেশ দেন।এর পরদিন মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে জনসমাগম পরিহার করার লক্ষ্যে আসন্ন ১লা বৈশাখ সংক্রান্ত সব ধরনের অনুষ্ঠান/কার্যক্রম (তিন পার্বত্য জেলার বৈসাবিসহ) স্থগিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

[৪] করোনা ভাইরাসে রোধে গত ২৬ মার্চ হতে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব যানবাহন চলাচল বন্ধে রখেছে সরকার। এই ছুটি আগামী ১১ এপ্রিল বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়