শিরোনাম
◈ দিলারা জামানের বাড়ি দখলের সত্যতা নেই! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে ◈ কক্সবাজারে ৪ হোটেলে ২৮০ অনলাইন ‘জুয়া-প্রতারণার ল্যাব’! ◈ দুই লাখ টাকা ঋণের কিস্তি দিতে দেরি হলে বাড়িতে নোটিশ- মামলা, বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না? ◈ শেষ পর্যন্ত হে‌রেই গে‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটের বিকল্প খুঁজছে সরকার, ভরসা নবায়নযোগ্য জ্বালানিতে ◈ আর্থিক বিশ্বের নতুন শক্তি হংকং, পেছনে ফেলতে পারে নিউইয়র্ক-লন্ডনকে ◈ শিক্ষার বেহাল দশা নিয়ে আন্দোলনে শিশুরা, ভারতে জেন আলফার উত্থান ◈ বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা ◈ বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন-আমিরাত ◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুকে স্ট্যাটাস দেখে চাল, ডাল নিয়ে বাসায় যাত্রাবাড়ী থানার ওসি

মাসুদ আলম : [২] মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ীর সুতিরখালপাড়ের এক ভদ্রমহিলা ফেসবুকে প্রধানমন্ত্রী বরাবর সাহায্যের আবেদন করে লেখেন, “আমার স্বামী নেই, তিনটি ছোট ছোট সন্তান নিয়ে না খেয়ে আছি।” যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি যাত্রাবাড়ী থানার ওসির নজরে আসে।

[৩] যাত্রাবাড়ী থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, বিষয়টি নজরে আসার পর আমি বুধবার সকালে ব্যক্তিগত উদ্যোগে ১০কেজি চাল, ৫কেজি আলু, ১কেজি ডাল, ১লিটার তেল নিয়ে ওই বাসায় যাই। সেখানে যেয়ে দেখি ছোট্ট একটি রুমে তিন সন্তান নিয়ে থাকেন ওই ভদ্রমহিলা। ওই ভদ্রমহিলা ওসিকে জানান, আমি কল্পনাও করিনি ওসি নিজেই আমার বাসায় চাল, ডাল নিয়ে আসবে, তাও এতো দ্রুত সময়ে। ছোট ছেলেটি গর্ভে থাকতেই তাদের বাবা মারা যান। এরপর থেকে অনেক কষ্টে এই তিন ছেলেকে নিয়ে এখানে বসবাস করছি।

[৪] করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম এড়াতে ১০দিনের ছুটিতে রয়েছে বাংলাদেশ। একেবারেই জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে আসছেন না। তবে এই পরিস্থিতিতে খারাপ অবস্থায় পড়েছেন দৈনন্দিন খেটে খাওয়া মানুষ।

  • সর্বশেষ