শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৩:০৫ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে  কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত সাড়ে আট লাখ

শাহনাজ বেগম : [২] বিশ্বের ২০৬ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫৯ হাজার ১৭ জন। ১ দিনে ৪ হাজারেরও বেশি মানুষ মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ১৯১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৮১ হাজার ১০ জন, বুধবার হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে এ তথ্য জানা যায়। সিএনএন, বিবিসি, দ্য ইকোনোমিক টাইমস

[৩] করোনায় ইতালিতে একদিনে ৭১৩ জন মারা যাওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৪৩ জন এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬ হাজার ১২৮ জন।

[৪] যুক্তরাষ্ট্রে করোনায় ১ দিনে ৭৩৫ জন মারা গেছে এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৯১৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৩১৮ জন।

[৬] স্পেনে ১ দিনে ৬১৪ জন মারা গেছে, এ নিয়ে দেশটির মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৬৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৯২৩ জন।

[৭] চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনায় স্থানীয় কেউ আক্রান্ত হয়নি। তবে মঙ্গলবার ১১ জন আক্রান্ত হয়েছেন তারা সবাই বিদেশ ফেরত। এনিয়ে চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১ হাজার ৫৪০ জন এবং ১ জন মারা যাওয়ায এ সংখ্যা বেড়েছে ৩ হাজার ৩০৬ জনে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থতি স্বাভাবিক হচ্ছে এবং বিধিনিষেধ শিথিল করে কলকারখানা আবার চালু করার অনুমতি দেয়া হচ্ছে।

  • সর্বশেষ