শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্ক : কিশোরগঞ্জের হোসেনপুরে হিন্দুধর্মাবলম্বীদের অষ্টমী স্নান ও মেলা বন্ধ ঘোষণা

আশরাফ আহমেদ :[২] হিন্দুধর্মাবলম্বীদের দেশের দ্বিতীয় বৃহত্তম অষ্টমী স্নান উৎসব ও মেলা কিশোরগঞ্জের হোসেনপুর অনুষ্ঠিত হলেও এ বছর বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রামণের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে।

[৩] উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,গত(৩০ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট শেখ মহি উদ্দিন জনস্বার্থে এ আদেশ জারি করে দু’দিন পূর্বেই মাইকিং করেছেন।আদেশে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এ উপজেলায় দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক হোসেনপুর উপজেলায় সব রকম সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাগম নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।
আগামী ১ এপ্রিল ২০২০ খ্রি. রোজ বুধবার সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান।

[৪] এই অষ্টমী স্নান উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিযদের সিদ্ধান্ত অনুযায়ী বারুণী স্নান যাত্রায় বিরত থেকে সনাতন সম্প্রদায়ের মানুষ ওই দিন নিজ গৃহে অবস্থান করে ব্রহ্মমুহুর্তে (সূর্যোদয়ের পূর্বে ৪.১৯ মিনিট থেকে ৫.১৭ মিনিটের মধ্যে) শংখ ও উলুধ্বনির মাধ্যমে করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীর মুক্তির জন্য প্রার্থনা করার জন্য বলা হয়েছে।

[৫] উল্লেখ্য, প্রতিবছর জেলার ১৩টি উপজেলার ছাড়াও পাশের ময়মনসিংহ ও নরসিংদী জেলার সনাতন হিন্দু ধর্মাবম্বীদের লক্ষাধিক লোক হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে অষ্টমীর তিথিতে স্নান করতে আসেন।এ স্নানকে উপলক্ষ করে মেলা বসে যে জন্য সেদিন এক উৎসবের আমেজ বসলেও এ বছর করোনা ভাইরাসের প্রভাবে তা হচ্ছে না।

  • সর্বশেষ