শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় সিএনজি চালক পিয়াল হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

জিএম মিজান , বগুড়া প্রতিনিধি: [২] মঙ্গলবার দুপুরে বগুড়া সদর থানার সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদরের ছোট কুমিড়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে হান্নান (৩২), একই গ্রামের দুলু খানের ছেলে রাশেদ (৪০) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার নয়াপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে নুরুন্নবী ওরফে মুন্না (২৫)।

[৩] গ্রেপ্তারকৃতদের মধ্যে রাশেদ ও হান্নান জিঙ্গাসাবাদে জানায়, ২১ মার্চ সন্ধ্যার পর মাদক সেবনের কথা বলে তারা আজগর আলী পিয়ালকে অটোরিকশাসহ ছোট কুমিড়া গ্রামের পিছনে কবরস্থানে ডেকে নেয়। সেখানে ৩জন এক সাথে মাদক সেবন করার সময় পিয়ালের মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়। এরপর তার অটোরিক্সা নিয়ে দুইজন পালিয়ে যায়। ঐ রাতেই অটোরিক্সাটি দিনাজপুর জেলার ঘোড়াঘাটে নিয়ে গিয়ে মুন্নার কাছে রাখে বিক্রি করার জন্য।

[৪] উলে­খ্য, ২১ মার্চ সিএনজি চালক আজগর আলী পিয়াল নিখোঁজ হওয়ার পর ২৮ মার্চ শনিবার সন্ধ্যায় পুলিশ ছোট কুমিড়া গ্রামের কবরস্থানে একটি পুরাতন কবর থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা মহিদুল ইসলাম শনিবার রাতে সদর থানায় মামলা করেন।

[৫] বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এ প্রতিবেদককে বলেন, রাশেদ ও হান্নানের স্বীকারোক্তি অনুযায়ি ঘোড়াঘাট থেকে মুন্নাকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে অটোরিক্সাটি এখনও উদ্ধার করা যায়নি। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়