শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশকোনা হজ্জ ক্যাম্প থেকে কোয়ারেন্টাইন, সময় শেষ হওয়ায় তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে

ইসমাঈল হুসাইন ইমু : [২] মঙ্গলবার দুপুরে আশকোনা কোয়ারেন্টাইন সেন্টারের তত্বাবধানে থাকা ক্যাম্প প্রধান মেজর মো. মোস্তফা কামাল জানান, সুইডেনফেরত তিনজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। তারপরেও তাদের ছাড়ার আগে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক দ্বারা একবার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

[৩] ক্যাম্প প্রধান বলেন, আমরা গত ১৯ মার্চ এই ক্যাম্পের দায়িত্ব গ্রহণ করেছি। এখানে ১৪টি রুমে ৩০০ জনের ধারণক্ষমতা রয়েছে। বর্তমানে কোয়ারেনটাইনের জন্য উপস্থিত রয়েছেন ৩১ জন প্রবাসী। তাদের মধ্য থেকে আজ ৩ জনকে কোয়ারেনটাইন সময় শেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সনদ দিয়ে ছেড়ে দেওয়া হবে।

[৪] তিনি আরো বলেন, এখানে প্রতিটি রুমে ২টি টেলিভিশন দেওয়া হছে। প্রতি তলায় রাউটার দিয়ে হাইস্পিড ব্রডব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। চিত্ত-বিনোদনের জন্য রুমগুলোতে একটি করে ক্যারাম বোর্ড দেওয়া হয়েছে। তিন বেলা খাবার, দুই বেলা স্ন্যাকস। চা-কফিসহ অন্য সব দেওয়া হচ্ছে। প্রতিদিন সকালে কোয়ারেনটাইনে থাকা প্রত্যেককে চিকিৎসকরা চেকআপ করেন। তাদের কোনো শারীরিক সমস্যা হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়