শিরোনাম
◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৯:০৬ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ‘করোনার ওষুধ’ বলে বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি: [২] সোমবার দুপুরে জেলার হাটহাজারী উপজেলার চৌধুরী হাটের সদ্দার পাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৩] জরিমানাপ্রাপ্ত মনছুর আলী হাটহাজারীরর চিকনদণ্ডী ইউনিয়নের বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রুহুল আমীন।

[৪] ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে ইউএনও জানান, ওই ব্যক্তি করোনা ভাইরাসের ‘ওষুধ’ বিক্রির নামে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। খবর পেয়ে তিনি সেখানে যান এবং নিজেই ক্রেতা সেজে সেই ওষুধ কেনেন। এক পর্যায়ে ওই ব্যক্তিকে আটক করা হলে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেন।

[৫] ইউএনও আরও জানান, ওই ব্যক্তি প্রতি ফাইল ওষুধ দেড় শ’ টাকা করে বিক্রি করেন এবং চার মাস খেতে বলেন। মানুষের সঙ্গে প্রতারণার জন্য তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেখা নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাছানুজ্জামান বাচ্চুর জিম্মায় ছেড়ে দেয়া হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়