শিরোনাম
◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না?

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সবাই নয়, পিপিই পরবেন স্বাস্থ্যকর্মীরা, বললেন প্রধানমন্ত্রী

মহসীন কবির ও সমীরণ রায় : [২]  করোনা ভাইরাস মোকাবিলায় সবার পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ব্যবহারের প্রয়োজন নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পিপিই ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের জন্য। মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। বাংলানিউজ

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যাদের প্রয়োজন নেই, তাদের পিপিই ব্যবহারের দরকার নেই। পিপিই সবার ব্যবহারের জন্য নয়। এটি ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য। সময় টিভি

[৪] স্বাস্থ্য বিভাগ ও আইইডিসিআরের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পোস্টারের মাধ্যমে জানাতে হবে। কার মাস্ক পরতে হবে, কে পিপিই পরবেন এগুলো সম্পর্কে মানুষকে জানাতে হবে। এক্ষেত্রে যিনি চিকিৎসা দেবেন তিনি পরবেন পিপিই। এছাড়া সবাই মাস্ক পরতে পারেন।

[৫] পিপিই ব্যবহারের ক্ষেত্রে নির্দেশনা কঠোরভাবে মানার তাগিদ দিয়ে তিনি বলেন, সবাই পিপিই ব্যবহার করতে গিয়ে স্বাস্থ্যসেবা যেন ব্যহত না হয়। পিপিই কারা ব্যবহার করবেন, কারা করবেন না, এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৬] মঙ্গলবার গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮টি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নেন। এ সময় আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা পিপিই সংক্রান্ত বিষয় তুলে ধরলে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

  • সর্বশেষ