শিরোনাম
◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রপ্তানি খাতের শ্রমিকের বেতন সরকারের দেওয়ার কোনো যৌক্তিকতা নেই

ড. নাজনীন আহমেদ : রপ্তানি খাতের শ্রমিকের বেতন সরকারের দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। অন্য কোনো প্রণোদনা দেয়ার ব্যাপারে তো মানা করা হয়নি। আমাদের সম্পদ সীমিত। তাই বলেছি যে, সরকারের সহায়তা প্রথমে দিতে হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের, ক্ষুদ্র উদ্যোক্তাদের। বড় ব্যবসায়ীদের তো অনেক ব্যাংক ব্যালেন্স এবং সঞ্চয় আছে। এই সংকটের সেখান থেকে তারা তাদের শ্রমিকের বেতন নিজেরা দেবেন এবং ব্যবসা চালিয়ে নিবেন। আপাতত তারা নিজেদের সঞ্চয় দিয়ে চলতে পারার কথা।
শিল্প বন্ধ করবেন কেন? বলুন তো, কোটি কোটি টাকার মালিক যারা, তাদের শ্রমিকের বেতন সরকারের দেয়া উচিত, নাকি যারা ছোট ব্যবসা করে সেখানে সাহায্য করা উচিত আগে? আমি কেবল বলেছি যে, রপ্তানি খাতের ব্যবসায়ীদের শ্রমিকের বেতন সরকারের দেয়ার যৌক্তিকতা কতোটুকু? এতো বছর ধরে এতো ব্যবসা করে তিনটা মাস শ্রমিকের বেতন যদি তারা দিতে না পারেন, তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীরা কী করে পারবেন? বরং আমার দেশীয় শিল্পের উদ্যোক্তাকে যদি অর্থ দেয়া হয়, তাহলে সেই ব্যবসা টিকে থাকবে, তারা আরও বেশি ব্যাংক থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করবেন এবং ব্যাংকের সুদ ফেরত দিতে পারবেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়